ঘরের দরজা বন্ধ করে হাতে একটা খালি
কাঁচের বোতলে পানি নিয়ে বসে আছে নীলিমা। সে তার পরিবারের সবাইকে জানিয়ে দিল যদি তারা তাকে বিয়ের জন্য জোর করে তাহলে সে বিষ খাবে।
নীলিমা ছিল প্রচন্ড জেদি মেয়ে ,তাই পরিবারের সবাই তার জেদের কাছে হার মানল।
কোনমতে রাতটা পার হল,পরের দিন সকালে নীলিমা অরণ্যকে ফোন দিল।
কয়েকবার ফোন বাজার পর ফোন ধরল অরণ্য।
অরণ্য : হ্যালো [কন্ঠটা কেন জানি খুব
অসহায় ধরনের লাগছিল নীলিমার কাছে]
নীলিমা : একটা কথা রাখবে?
অরণ্য : বলো কি কথা রাখতে হবে।
নীলিমা : ভাল তো বাস না। কিন্তু শেষ বারের মতো দেখা করতে পারবে?
অরণ্য : কোথায়? বলো।
নীলিমা : আমাদের সেই পছন্দের জায়গায়।
অরণ্য : ওকে। ফোন রাখো আসতেছি।
১ ঘন্টা পর দুজনের দেখা হল। মনে হচ্ছিল যেন কত বছর পর দেখা হল।
অরণ্য : কেন আসতে বলেছিলে বল।
নীলিমা : স্বার্থপর। তুমি নিজেরটাই চিন্তা করে গেলে সবসময়,আমার কথা কখনো চিন্তা ও করলে না।
অরণ্য : এসব কথা বলার জন্য এখানে আসতে বলেছিলে? এগুলি তো ফোনেই বলতে পারতে।
নীলিমা : তুমি কি কোনদিনই বুঝবে না? আমি তোমাকে কতটা ভালবাসি।
অরণ্য : আচ্ছা কতটা ভালবাসো? একটু দেখাও তো।
নীলিমা : তোমার সাথে মঙ্গলগ্রহে গিয়ে
তারপরই দেখাবো।
অরণ্য : সবসময় আমার পাশে থাকবে তো?
নীলিমা : থাকবো। তবে আর কোনদিন যদি
আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে
তাকাও, তাহলে একদম খুন করে ফেলব।
অবশেষে অরণ্য (পর্ব ৮)
Follow on Facebook
Pageviews
Popular Posts
-
সুন্দর বিকাল বেলা।সূর্যের প্রখরতা নেই বললেই চলে।আর কিছুক্ষণ পর সূর্য এমনিতেই আঁধারে লুকিয়ে পড়বে।আজ বিশ্ব ভালোবাসা দিবস।স্পর্শ বসে আছে বে...
-
নীল হিমুর অষ্ট প্রহর প্রথম প্রহর আজ শুক্রবার। ঈদের চতুর্থ দিন। দাঁড়িয়ে আছি মালিবাগ মোড়ের সিএনজি পাম্পে । আজ সারাদিন হিমুর মত হাঁটবো ...
-
বাসার দরজাটা খোলাই ছিল।নীল এসেছে শুনে দিদি এতই উত্তেজিত হয়েছিল যে কোন কিছু না ভেবেই বাসার দরজা খুলে রেখেই নিচে দৌড় দিয়েছিল।নীল বাসায় ঢুক...
-
পৌঁছাতে পৌঁছাতে একটা বেজে গেল। ক্লাসের বাকি আছে আর মাত্র ত্রিশ মিনিট। এখন আর ক্লাসে ঢুকবো ? আচ্ছা যাই ক্লাসে , এত ক...
-
তখন শেষ বিকাল।নীল আজ অন্য দিনের তুলনায় বেশ তাড়াতাড়িই বাসার দিকে রওনা দিয়েছে।বেশ ক্লান্ত মনে হচ্ছে নীলকে,গরমে ঘেমে একাকার।নবীনবাগের উপর দি...
-
মুষলধারে বৃষ্টি হচ্ছে। টের পেতাম না হয়তো , কারণ আমি গেম খেলছি। কিন্তু মেঘ এবং নাকিব দুইজনই যেভাবে সমানে গর্জন করছে , ...
-
ভেজা কুয়াশায় শুভ্র সকাল ঊষা রাঙা ভোর, চারদিকে ডাকছে পাখি এবার খোল দোর। অলস দুপুর ক্লান্ত দেহে সূর্যের কষাঘাত, চারদিকে অগ্নি ঝরায় বা...
-
নীল প্রচন্ড বিরক্তির সাথে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এমনিতেই রাস্তা প্রচন্ড সরু, তার উপর রাস্তায় যানজট।যানবাহন ও প্রচুর আবার অন্যদিকে ফুটপাত...
-
রাত প্রায় ১২টা,পৃথিবীটা প্রায় ঘুমিয়ে গেছে।ব্যস্ত শহরটা নিরব হয়ে আছে, একদম নীরব ।মাঝে মাঝে দু 'চারটা কুকুরের ঘেউ ঘেউ শুনা যাচ্ছে। ডাস...
-
নীল প্রতিদিনই নবীনবাগের রাস্তা দিয়ে আসা-যাওয়া করে।মাঝে-মাঝে মনে তার একটা আশা জাগে যে মেয়েটাকে সে আবার একটিবার দেখবে।কিন্তু সে আশায় গুড়েবা...
আমাদের আরো ...
কিংশুক. Powered by Blogger.
No comments:
Post a Comment